বাংলা নববর্ষকে ঘিরে দেশজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে শীর্ষস্থানীয় ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ বাংলাদেশ আয়োজন করেছে ‘দারাজ বৈশাখী মেলা’। ১০ এপ্রিল রাত ৮টা থেকে শুরু হয়ে ১৪ এপ্রিল পর্যন্ত চলবে এই বিশেষ ক্যাম্পেইন।
এই অনলাইন মেলায় ক্রেতাদের জন্য থাকছে সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়, ফ্ল্যাশ সেল, এক্সক্লুসিভ ভাউচার এবং নির্দিষ্ট পণ্যে ফ্রি ডেলিভারি সুবিধা। ইলেকট্রনিক্স, হোম অ্যাপ্লায়েন্স, ফ্যাশন, বিউটি, এফএমসিজি ও লাইফস্টাইলসহ প্রায় সব ক্যাটাগরির পণ্যে মিলবে আকর্ষণীয় অফার।
ক্যাম্পেইনের প্রথম দিন ১০ এপ্রিল রাত ৮টা থেকে ১টা পর্যন্ত বিশেষ ফ্ল্যাশ ভাউচার দেওয়া হবে, যেখানে ৯ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাবে। গ্রাহকরা ৭৪৯ টাকার কেনাকাটায় সর্বোচ্চ ৫০০ টাকা এবং ৫,৯৯৯ টাকার কেনাকাটায় ১,০০০ টাকা পর্যন্ত ভাউচার সংগ্রহের সুযোগ পাবেন। এছাড়া পুরো সময়জুড়ে বিভিন্ন সময় অন্তর নতুন ভাউচার উন্মুক্ত করা হবে।
মেলায় থাকছে ‘হট ডিলস’-এ সর্বোচ্চ ৭৫ শতাংশ এবং ‘মেগা ডিলস’-এ সর্বোচ্চ ৮০ শতাংশ পর্যন্ত ছাড়। বিশেষ থিমভিত্তিক দিনও আয়োজন করা হয়েছে—শনিবার ‘চয়েস ডে’, রবি ও সোমবার ‘ফ্যাশন ফরোয়ার্ড ডে’ এবং মঙ্গলবার ‘ইলেকট্রিক্যাল টিউজডে’।
এছাড়া ‘সুপার ব্র্যান্ড ডে’ উপলক্ষে ১২ এপ্রিল ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এবং ১৪ এপ্রিল ডেটল বিশেষ মূল্যছাড় দেবে।
পেমেন্ট সুবিধায়ও থাকছে নানা অফার। নগদ ব্যবহারকারীরা সর্বোচ্চ ২০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন। ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) কো-ব্র্যান্ড কার্ডে ১৫ শতাংশ এবং অন্যান্য ইবিএল ও সাউথইস্ট ব্যাংক কার্ডে ১২ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে। পাশাপাশি ইবিএল জিপ-এর মাধ্যমে ১২ মাস পর্যন্ত ০ শতাংশ সুদে ইএমআই সুবিধাও থাকছে।
এবারের বৈশাখী মেলায় প্ল্যাটিনাম পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ডেটল, হায়ার, হিমালয়া ও ইউনিলিভার বাংলাদেশ। এছাড়া গোল্ড স্পন্সর হিসেবে রয়েছে ম্যারিকো এবং সিলভার পার্টনার হিসেবে রয়েছে ইমামি ও গোদরেজ।
দারাজ কর্তৃপক্ষ জানিয়েছে, বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে এই আয়োজনের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় পণ্য কেনার পাশাপাশি উৎসবের আনন্দ ঘরে বসেই উপভোগ করতে পারবেন গ্রাহকরা।